বিজ্ঞাপন

সাভারের বিতর্কিত সেই বোট ক্লাব গুঁড়িয়ে দিলো পানি উন্নয়ন বোর্ড

সাভারের বড়কাকর মৌজায় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় বিতর্কিত ঢাকা বোট ক্লাব লিমিটেড ও আশেপাশের এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুর থেকে বেশ কয়েকটি বুলডোজার এবং এক্সকাভেটর নিয়ে শুরু হওয়া এই অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম। অভিযানের নেতৃত্ব দেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী দেওয়ান আয়নুল হক।

তিনি জানান, সাভারের বড়কাকর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জমি অধিগ্রহণ করে নির্মাণ করা হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গার পৌনে ১১ একর জমি অবৈধভাবে দখল করে সেখানে নানা রকম স্থাপনা গড়ে তুলেছে বিতর্কিত ঢাকা বোট ক্লাব লিমিটেড।

গত ২৪ জানুয়ারি বোট ক্লাবের সীমানা প্রাচীরের ভেতর অন্তর্ভুক্ত করা সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য সাত দিনের সময় দিয়ে নোটিশ দেয়া হলেও তাতে কর্ণপাত করেনি ক্লাব কর্তৃপক্ষ। দীর্ঘদিন অতিবাহিত হলেও ঢাকা বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ নোটিশের কোন সাড়া না দেয়ায় বেআইনি এবং অবৈধভাবে দখল করা সরকারি জমি উদ্ধারের লক্ষ্যে বুধবার থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। নদী এবং অধিগ্রহনকৃত সরকারী জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালে যাত্রা শুরু করে ঢাকা বোট ক্লাব। একুশ শতকের আধুনিক প্রযুক্তিসহ অভিজাত বিনোদনকেন্দ্র হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। ক্লাবটি রুবেল আজিজ, শওকত আজিজ রাসেল, বখতিয়ার আহমেদ, শাহেদুল ইসলাম, জহির আহমেদ, আলাউদ্দিন আহমেদ চৌধুরী ও নাসির উদ্দিন আহমেদ যৌথভাবে প্রতিষ্ঠা করেন।

অভিযোগ রয়েছে, কিছু জমি বৈধভাবে কেনার পর ক্লাব কর্তৃপক্ষ সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমিও দখল করে বিশাল পরিসরের এই অভিজাত ক্লাব গড়ে তোলে। তৎকালীন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ ক্লাবের সভাপতির দায়িত্বে থাকায় অনিয়ম ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননি।

বর্তমানে ক্লাবটির সদস্য সংখ্যা প্রায় দুই হাজার, আর সভাপতির দায়িত্বে রয়েছেন বেনজীর আহমেদ। ২০২১ সালের ৯ জুন রাতভর আলোচনায় আসে ক্লাবটি, যখন চলচ্চিত্র অভিনেত্রী পরী মণি অভিযোগ করেন, ক্লাবটির ভেতরে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়।

এনএ/

দেখুন: ক্লাব, মদ ও পরীমনি ইস্যুতে উত্তপ্ত সংসদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন