বিজ্ঞাপন

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেদারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শাহীন আলম, থানার তদন্ত ওসি মোফাজ্জেল হোসেন, ৮নং মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান খাঁ, ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল হিজড়া, দৈনিক কালের কণ্ঠের নয়ন খন্দকার, দৈনিক যুগান্তরের শাহরিয়ার আলম সোহাগ,পৌর ব্যবসায়ী নেতা হুমায়ুন কবিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, দিন দিন উপজেলায় মাদক ব্যবসা বেড়েই চলছে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর হওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও শহরের যানজট, নারী নির্যাতন, বাল্য বিবাহ, আত্মহত্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এনএ/

দেখুন: সভা-সমাবেশে নিষেধাজ্ঞা সংবিধান লঙ্ঘন: রিটের আদেশ কাল 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন