22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ০:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সৈয়দপুর আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা

সৈয়দপুর আগুনে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীর পরিবারকে জামায়াতের সহায়তা প্রদান নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর চরকপাড়ায় (জোদ্দারপাড়া) আগুনে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থী আঁখিজা আক্তার আঁখির পরিবারকে সহযোগিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে ৩ টায় প্রয়োজনীয় তৈজসপত্র নিয়ে পোড়াবাড়িতে উপস্থিত হয়ে পরিবারটির তুলে দেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

আরও উপস্থিত ছিলেন বাঙালীপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার আনিসুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল লতিফ, মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ কেফায়েতুল্লাহসহ ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থী সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ছাত্রী আঁখিজা আক্তার আঁখি, তার বাবা আব্দুল আজিজ প্রমুখ।

উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, প্রদানকারী যেমন মহান নয়, তেমনি গ্রহণকারীরা অসহায় নন। এই দেয়া-নেয়ার সক্ষমতা আল্লাহর দান। মানবিক কারণে মানুষ হিসেবে পাশে দাঁড়ানো। সমাজকে শান্তিপূর্ণ করতে পারস্পরিক সহমর্মিতা প্রয়োজন। আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সমস্যা মোকাবেলা করতে হবে।

এ সময় পরিবারটি জানায়, পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে আবদ্ধ ঘরে পুড়িয়ে মারার অপচেষ্টার ঘটনায় মামলা করায় প্রতিপক্ষরা এখনও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। ফলে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে বাঁচলেও প্রতিমুহূর্ত জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা সুবিচারের দাবিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত রোববার দিবাগত রাত পৌনে ১ টার দিকে ওই বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই শিক্ষার্থীর বইপত্র ও শিক্ষা উপকরণসহ দুইটি পরিবারের ৫ টি ঘরের সব পুড়ে ছাই হয়েছে। ফলে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়নি হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা এমন নৃশংস কাজ করেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারটির।

বিজ্ঞাপন

পড়ুন: সৈয়দপুরে ঝড় ও টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

দেখুন: সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করে যা বললেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন