বিজ্ঞাপন

ডেনমার্কে অবসরের বয়সসীমা হবে ৭০

ইউরোপের দেশ ডেনমার্কে ২০৪০ সালে অবসরের বয়সসীমা হবে ৭০ বছর। এই লক্ষ্যে দেশটি একটি আইন পাস করেছে। আর এতে করে দেশটিতে সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ হবে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৩ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ডেনমার্কের পার্লামেন্ট বৃহস্পতিবার একটি আইন পাস করেছে, যার মাধ্যমে দেশের সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের বয়স ২০৪০ সালে বর্তমান ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭০ বছর করা হবে।

কোপেনহেগেন থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ডেনমার্কের পার্লামেন্ট ফোকেটিং তাদের ওয়েবসাইটে জানিয়েছে, নতুন আইনটির পক্ষে ভোট দিয়েছেন ৮১ জন আইনপ্রণেতা, বিপক্ষে ভোট দিয়েছেন ২১ জন।

২০০৬ সাল থেকে ডেনমার্ক সরকার নাগরিকদের গড় আয়ু অনুসারে অবসর গ্রহণের বয়স নির্ধারণ করছে এবং প্রতি পাঁচ বছর পরপর তা পর্যালোচনা করা হয়ে থাকে। এই নীতিমালার আওতায় ২০৩০ সালে অবসর গ্রহণের বয়স হবে ৬৮ এবং ২০৩৫ সালে তা বেড়ে দাঁড়াবে ৬৯ বছরে।

নতুন আইন অনুযায়ী, ১৯৭০ সালের ৩১ ডিসেম্বরের পর যাদের জন্ম, তাদের অবসর গ্রহণের বয়স হবে ৭০ বছর।

ডেনমার্কের সোশ্যাল ডেমোক্র্যাটিক প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডেরিকসেন গত বছর বলেছিলেন, অবসর গ্রহণের বয়স ৭০ বছরে পৌঁছলে সরকার এই পদ্ধতি পুনর্বিবেচনা করতে প্রস্তুত থাকবে।

গত আগস্টে দৈনিক বার্লিংস্ককে তিনি বলেন, “আমরা আর বিশ্বাস করি না যে অবসর গ্রহণের বয়স স্বয়ংক্রিয়ভাবে বাড়তেই থাকবে।”

এনএ/

দেখুন: ‘অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে অভিযোগ থাকলে মামলা’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন