১০/০২/২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‘প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, জনগণ ব্যর্থ ও অযোগ্য উপদেষ্টাদের পদত্যাগ চায়’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইঊনূসের পদত্যাগ নয় , জনগণ ব্যর্থ , অযোগ্য , স্বার্থবাদী ও পক্ষপাতদুষ্ট উপদেষ্টাদের পদত্যাগ চায়। উপদেষ্টা পরিষদের পুর্নগঠন চায়।

বিজ্ঞাপন

তিনি শুক্রবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের হলুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

খরমা বিকেকে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স আরও বলেন কতিপয় অর্বাচীন, উচ্চাভিলাষী , অপরিপক্ক ও অনভিজ্ঞ উপদেষ্টা এবং সরকারের ভেতর- বাহিরে থাকা স্বার্থান্বেষী মহল রাষ্ট্র ও জনস্বার্থ বিরোধী অবাস্তব, অপ্রাসঙ্গিক ও অপ্র্যজনীয় বিষয় নিয়ে মাতামতি করে সরকার রাষ্ট্রকে বিপাকে ফেলছে।

“শুধু একটি নির্বাচনের জন্য আসিনি”- কতিপয় উপদেষ্টার এধরণের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন তাদের এসব বক্তব্য ও কর্মকান্ড ক্ষমতা দীর্ঘায়িত করার বাসনা । ভোটাধিকার হরণ করে হাসিনা যেমন ফ্যসিবাদ কায়েম করেছিল , ভোটাধিকার আটকে রাখাও কর্তৃত্ববাদ তরান্বিত করবে । শ্রুতিমধুর ও সুন্দর শব্দচয়ন করে জনগণের চাহিদা পাশ কাটানো যাবে না । তিনি বলেন প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিস্ট খুনিদের বিচার শুরু করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করাই অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ । সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া । পূর্ণাঙ্গ সংস্কার ও বিচারের জন্য অপেক্ষা করলে নির্বাচন সুদূর পরাহত ।

তিনি বলেন, বিরাজমান অস্থিরতা , বিশৃংঙ্খলা , অনিশ্চয়তা নিরসনে সরকারের সাথে বিএনপিসহ রাজনৈতিক দল ও সেনাবাহিনীসহ রাষ্ট্রীয় শক্তি সমুহের দূরত্ব এবং গণ অভুত্থানের শক্তি সমুহের মধ্যে নিবীড় সম্পর্ক ও জাতিয় ঐক্য পুনঃ প্রতিষ্ঠা এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিকল্প নাই । একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে যে ধরনের সংস্কার জরুরি, সেটুকু দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে।

তিনি বলেন, স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিত ভাবে প্রথম থেকেই সরকারের সাথে বিএনপিসহ রাজনৈতিক দল ও সেনাবাহিনীসহ রাষ্ট্রীয় শক্তি সমুহের দূরত্ব এবং গণ অভুত্থানের শক্তি সমুহের মধ্যে শুধু অনৈক্য সৃষ্টি করে পরিস্থিতিকে টালমাটাল ও নিয়ন্ত্রহীন করেছে । পাশা পাশি সরকারের নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা ও সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে । এমন পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে , যাতে সর্বজন শ্রদ্ধেয় , দেশ বিদেশে সমাদৃত ডক্টর মুহম্মদ ইঊনূস জন প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছেন না । এরা গোটা সরকার ও প্রশাসনকে জিম্মি এবং অকার্যকর ও সিদ্ধান্তহীন করে সংকট ঘনীভূত করেছে। এদের পরিহার করতে হবে, বাদ দিতে হবে।

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান মিজান, শফিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন , মোনায়েম হোসেন খান খোকন , বিএনপি নেতা অধ্যাপক মোফাজ্জল হোসেন, মোস্তাক আহমেদ রুবেল , সৈয়দুজ্জামান, এমদাদ হোসেন , হারুন অর রশীদ , আবদুল মজীদ , জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মওলানা আলী আকবর , জেলা জাসাসের সিনিয়র সহসভাপতি রাব্বি কায়সার আরাফাত , মওলানা ফরিদ হোসেন বক্তব্য রাখেন।

এনএ/

দেখুন: ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকার নেই : প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন