বিজ্ঞাপন

নোয়াখালীতে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ট্রাকচাপায় মো. মুজাক্কির নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পরে স্থানীয় লোকজন ট্রাকসহ চালক আলা উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুজাক্কির নরসিংদী জেলার দুলালপুর গ্রামের মো.আকরাম হোসেনের ছেলে। আকরাম দম্পতি বর্তমানে সেনবাগের একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

নিহতের বাবা আকরাম হোসেন জানান, মুজাক্কির ছিল একটু চঞ্চল প্রকৃতির।দুপুরে সে তার মায়ের সঙ্গে সেনবাগ বাজারে যায়। ওই সময় মায়ের হাত ধরে রাস্তার একপাশে হাঁটছিল মুজাক্কির। হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌঁড় দেয় ছেলেটি। তাৎক্ষণিক দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মায়ের সামনে নিহত হয় মুজাক্কির।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ট্রাকসহ চালককে থানায় নিয়ে আসা হয়। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন: নোয়াখালীতে আন-নূর হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণ

দেখুন: নোয়াখালী সোনাইমুড়ী আনসার সদস্যের অভিযানে অ*স্ত্র উদ্ধার 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন