২৪/০২/২০২৬, ২:৩৫ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৪/০২/২০২৬, ২:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৩ বছর ৮ মাস বয়সী তাবাসসুমকে বাঁচাতে প্রয়োজন সহযোগিতা

বয়স মাত্র ৩ বছর ৮ মাস। কিন্তু সড়ক দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালেই কাটছে তার দিন-রাত। মোছা. তাবাসসুম নামের এই শিশুটি ২০২৪ সালের ২২ ডিসেম্বর এক সড়ক দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়।

মালামাল ভর্তি একটি ভ্যান গাড়ির চাকা তার পেটের উপর দিয়ে চলে যায়, পেটের ভেতরে রক্তক্ষরণে সে মুমুর্ষ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শিশু হাসপাতালে স্থানান্তর করে। দীর্ঘদিন চিকিৎসায় সে এখনও সুস্থ হয়নি। জরুরী তার পেটের অপারেশন প্রয়োজন।

বিজ্ঞাপন


তাবাসসুমের বাবা একজন মাদ্রাসা শিক্ষক। দরিদ্র পরিবারের যা কিছু ছিল তাই দিয়ে এতোদিন তার চিকিৎসা করিয়েছে। কিন্তু এখন তার অপারেশনের জন্য কয়েক লাখ টাকা প্রয়োজন। এই টাকা জোগাড় করতে পরিবারটি হিমসিম খাচ্ছে। তাই সমাজের বিত্ত্ববানদের কাছে আবেদন আপনাদের সাহায্য শিশুটির জীবন বাচাতে পারে।

যোগাযোগের ঠিকানা
নাম- মোছা. তাবাসসুম
পিতা- হাফেজ মো. আজগর আলী
গ্রাম-এক্তার পুর, পোষ্ট- চান্দুড়িয়া, থানা- তানোর, জেলা- রাজশাহী
ব্যাংক একাউন্ট
নাম- হাফেজ মো. আজগর আলী
একাউন্ট নম্বর- ৪৬২৩০০২১৭৪৭৪৫
সোনালী ব্যাংক লিমিটেড, তানোর শাখা, রাজশাহী
বিকাশ পারসোনাল- ০১৮৫৪৪৪৪০৮৭

পড়ুন : http://বাঁচতে চায় শিশু মাহির …

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন