১১/০২/২০২৬, ০:১৪ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১১/০২/২০২৬, ০:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মৌলভীবাজারের দুই সীমান্ত দিয়ে ১২১ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

মৌলভীবাজারের দুই সীমান্ত দিয়ে ১২১ জনকে এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনসহ সিলেট দিয়ে মোট ১৫৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজ্ঞাপন

শনিবার গভীর রাত থকে শুরু হয়ে রোববার সকাল পর্যন্ত চলে এ পুশইন। তবে বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এনিয়ে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ৩০২ জনকে ‘পুশইন’ করলো বিএসএফ।

বিজিবি সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন ও পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশইন করা হয় একই সময় সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনসহ সিলেট দিয়ে মোট ১৫৩ জনকে পুশইন করা হয়। রোববার (২৫ মে) ‘পুশইন’ করা ১৫৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি। আটকের মধ্যে পুরুষ ৪৯, নারী ৫৩ এবং শিশু ৫১ জন। এর মধ্যে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় ৩২ ও বড়লেখা উপজেলায় ১২১ জনকে হস্তান্তর করা হয়।

বিজিবি ৫২-ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পুশইনের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি চালানো হয়, তখনই দেখা যায়, ঘন জঙ্গল ও বিলপথ ব্যবহার করে ভারতীয় সীমান্ত থেকে দলবদ্ধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। বিজিবি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে সবাইকে হেফাজতে নেয় এখন তাদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে।

এনএ/

দেখুন: মহেশপুর সীমান্ত থেকে রোহিঙ্গা নারীসহ ১৭ জন আটক 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন