বিজ্ঞাপন

কুড়িগ্রামে নানান আয়োজনে ভূমি মেলার উদ্বোধন

কুড়িগ্রামে নানান আয়োজনে ভূমি মেলা -২৫ এর উদ্বোধন করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। ভূমিকর ও মালিকানা স্বত্বতা বজায় রাখতে নাগরিকদের কর প্রদানের উৎসাহী করতে এ মেলা অনুষ্ঠিত হয়। এ বছর ভূমি মেলার প্রতিপাদ্য বিষয় ছিল নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”।

বিজ্ঞাপন

আজ রবিবার (২৫ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভূমি মেলা উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ভূমিসেবা পেতে আপনারা ১৬১২২ নাম্বারে কল দিয়ে সবকিছু জেনে অনলাইনে নিজেই আবেদন করতে পারবেন। অফিসে কেউ কোনো প্রকার টাকা চাইলে সরাসরি আমাকে জানাবেন। এবং যে টাকা দিবেন তার রিসিট গ্রহণ করবেন। সরাসরি কর্মকর্তা বা কর্মচারীদের সাথে কথা বলবেন।

এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতে সেক্রেটারি মাও. নিজাম উদ্দীন, সাংবাদিক আশরাফুল হক রুবেল প্রমুখ।

এনএ/

দেখুন: কুড়িগ্রামে মসজিদ ভিত্তিক গণশিক্ষার শিক্ষকদের মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন