26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৯:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা।

বিজ্ঞাপন

আজ রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী।

মেলার উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় “ভূমি সেবা অটোমেশন: বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথনকশা” শীর্ষক সেমিনার। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলী। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।

মেলায় ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন স্টলে বিনামূল্যে তথ্য ও পরামর্শ দেওয়া হচ্ছে। নাগরিকরা খতিয়ান, নামজারি, মিউটেশন, অনলাইন ভূমি কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা পাচ্ছেন এক ছাদের নিচে।

আয়োজকরা জানিয়েছেন, ২৫ থেকে ২৭ মে পর্যন্ত চলমান এ মেলায় ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবার সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ততা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

এনএ/

দেখুন: জয়পুরহাটে যত্রতত্র তৈরি হচ্ছে ভেজাল কীটনাশক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন