০১/০৩/২০২৬, ২১:৪৬ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২১:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুরে নজরুল জন্মজয়ন্তীতে রচনা প্রতিযোগিতা ও পুস্তক প্রদর্শনী

জাতীয় কবি নজরুল ইসলাম এর ১২৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বই পাঠ, রচনা প্রতিযোগিতা ও পুস্তক প্রদর্শনী করা হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল শনিবার (২৪ মে) দুপুরে শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগারের হল রুমে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার তত্ত্বাবধানে বিচারক ও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খেলার শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মো. আতিকুর রহমান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও কবি রফিক মজিদ, জেলা কালেক্টরেট স্কুল এর অধ্যক্ষ ইসরাত পুতুল, জুনিয়র লাইব্রেরীয়ান আকলিমা খাতুন সহ লাইব্রেরীর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় পঞ্চম থেকে অষ্টম, নবম থেকে দ্বাদশ, এবং স্নাতক থেকে স্নাতকোত্তর ও সর্বসাধারণের জন্য পৃথক তিনটি করে মোট ছয়টি গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

এনএ/

দেখুন: নিজেই খুঁড়িয়ে চলছে প্রতিযোগিতা কমিশন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন