২৬/০২/২০২৬, ২১:০২ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২১:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

নওগাঁয় শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

বিজ্ঞাপন

আজ রবিবার (২৫ মে) বিকেল ৩টায় নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, মেহেদী হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

উদ্বোধনী খেলায় পোরশা উপজেলা একাদশ ও পত্নীতলা উপজেলা একাদশ অংশ নেয়। খেলায় পোরশা উপজেলা একাদশকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে পত্নীতলা উপজেলা একাদশ।

জেলা প্রশাসনের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা।

জেলার ১১ উপজেলা ফুটবল একাদশের অংশগ্রহণে নক আউট পর্বের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

সোমবার মহাদেবপুর মিনি স্টেডিয়ামে সাপাহার উপজেলা একাদশ বনাম আত্রাই উপজেলা একাদশের খেলা অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী মঙ্গলবার বদলগাছী মিনি স্টেডিয়ামে রাণীনগর উপজেলা একাদশ বনাম ধামইরহাট একাদশ, ৩০ মে নওগাঁ জেলা স্টেডিয়ামে বদলগাছী উপজেলা একাদশ বনাম নিয়ামতপুর উপজেলা একাদশ, ৩১ মে বদলগাছী মিনি স্টেডিয়ামে নওগাঁ সদর উপজেলা একাদশ বনাম মহাদেবপুর উপজেলা একাদশের প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

এছাড়া ৩ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী ১ জুন বদলগাছী মিনি স্টেডিয়ামে এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী ২ জুন মহাদেবপুর মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া আরও দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং সেমিফাইনাল ও ফাইনাল খেলার সূচি এখনও নির্ধারিত হয়নি।

এনএ/

দেখুন: নওগাঁয় পিঠা উৎসব ও লোক সংস্কৃতি অনুষ্ঠান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন