২৭/০২/২০২৬, ২০:৪৯ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২০:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

ঢাকায় আবারও দিনের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৬ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এর ফলে গরমের অনুভূতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানায়, দিনের তাপমাত্রা আগের তুলনায় সামান্য বাড়তে পারে। এসময় দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এছাড়া, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। এই উচ্চ আর্দ্রতা গরমের অস্বস্তি আরও বাড়িয়ে তুলতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে বলেও জানানো হয়েছে।

আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালক থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।

এছাড়া সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে। 

পড়ুন: তিন বিভাগে তাপমাত্রা বৃদ্ধির আভাস

দেখুন: টানা ১৪ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন