২৬/০২/২০২৬, ১৯:১৯ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৯:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার

প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ সোমবার (২৬ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। সেমিনারে মৃল প্রবদ্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কামরুল হাসান সরকার।

এসময় নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক কামরুল তাপস ফলিয়া, নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহতাছিম বিল্লাহ, গওছল আজম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান, হস্তশিল্পী কারিগর সুবল প্রামাণিক, জুতা মেরামত ও প্রস্তুতকারক সংগঠনের সভাপতি বিদেশ রবিদাসসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, সরকারের প্রকল্পের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ, পরামর্শ এবং নানাবিধ সহায়তা প্রদান করা হচ্ছে। বংশ পরম্পরায় চলমান এসব পেশাজীবীদের আরও আধুনিকায়ন ও সহজীকরণের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তরের নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে। উপকারভোগীরা যাতে সহজে সুবিধা পেতে পারে সে লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।

সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও কামার, কুমার, নাপিত, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারী, কাঁসা পিতল পণ্য প্রস্তুতকারী, জুতা মেরামতকারীসহ প্রান্তিক পেশাজীবী শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

এনএ/

দেখুন: নওগাঁয় পিঠা উৎসব ও লোক সংস্কৃতি অনুষ্ঠান 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন