33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৫:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে টিকার কার্যক্রম বন্ধ ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

ঝিনাইদহের মহেশপুরে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)’র কার্যক্রম বন্ধ ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শিশুতলা বাজার বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে মহেশপুরের ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, সাবেক ইউপি সদস্য আসাদুল ইসলাম, নুরুল ইসলাম, মোশারফ হোসেন ও রওশন আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সে সময় বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘টিকা’ দীর্ঘদিন ধরে এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। কিন্তু এই কার্যক্রমের সুযোগ নিয়ে ফতেপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আলামিন ইমন সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন। প্রতিবাদ করলেই সাধারণ মানুষকে মিথ্যা মামলা ও হামলার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। দ্রুত ফতেপুর ইউনিয়নে ‘টিকা’র কার্যক্রম বন্ধ এবং প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

পড়ুন: ঝিনাইদহে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযান পরিচালনা

দেখুন: ঝিনাইদহে ট্রিপল মা*র্ডা*র, এলাকায় আতঙ্ক

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন