বিজ্ঞাপন

জনগণ আপনাকে সরকারে বসিয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য: ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জনগণ আপনাকে সরকারে বসিয়েছে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য। অথচ এখনো সেই নির্বাচনের রোডম্যাপ দেননি।

মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মুহাম্মদ আকরাম খাঁ হলে ঢাকার সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘সংকট সমাধানের একমাত্র পথ গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, সাড়ে নয় মাস অতিবাহিত হলো, এখনো কেন নির্বাচন নিয়ে আপনার কাছ থেকে সদুত্তর পাই না? এই নয় মাসে আপনি দেশের কী উন্নয়ন করেছেন? মানুষের দাবি-দাওয়া পূরণ করতে পেরেছেন? শিল্পকারখানাসহ বিভিন্ন খাতে কোনো উন্নয়ন করেছেন? পারেন নাই বলেই এখন জনগণ নির্বাচন চাচ্ছে। জনগণ আপনাকে সরকারে বসিয়েছে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। অথচ এখনো সেই নির্বাচনের রোডম্যাপ দেননি। নির্বাচনের কথা বললে একটা পক্ষ আমাদের আপনার প্রতিদ্বন্দ্বী করে। আমরা আপনার প্রতিদ্বন্দ্বী না, হতে চাই না। আমরা আপনার সমালোচনাও করতে চাই না। কিন্তু জনগণ এখন আপনার সমালোচনা শুরু করেছে।

তিনি বলেন, যে দলের নিবন্ধন নাই, যাদের রাজনীতি ঢাকাকেন্দ্রিক, সেই দলের কথা শুনে যদি আপনি নির্বাচন পেছান, তাহলে এর দায়দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। আমরা আপনার কাছে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চাই, যার মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হবে। যারা সংসদে যাবে, পল্লী বিদ্যুৎ, সচিবালয়, বন্দরসহ সবকিছু নিয়ে কথা বলবে ও সমাধান করবে।

বিজ্ঞাপন

পড়ুন: এখনই নির্বাচনের প্রয়োজন, সংস্কার শেষ পর্যায়ে: ফারুক

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন