০২/০৩/২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
24.8 C
Dhaka
০২/০৩/২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীতে বিজিবির অভিযান: কোটি টাকার ভারতীয় শাড়ী-কাপড় জব্দ

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে আবারো জব্দ করা হয়েছে কোটি টাকার উপরে মূল্যের ভারতীয় শাড়ী ও কাপড়।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (২৭ মে) ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, থ্রীপিস, কাশ্মিরী শাল, থান কাপড় ও ইনজেকশন জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২৪ লক্ষ ৩৯ হাজার ৭৬০ টাকা।

জব্দকৃত পণ্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি বলেন, “সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে আমাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।”

এনএ/

দেখুন: ছোট ফেনী নদীতে নতুন করে ভাঙনে শঙ্কা তৈরী হয়েছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন