২৫/০২/২০২৬, ১৪:৪৮ অপরাহ্ণ
32.5 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৪:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মার্কিন নিষেধাজ্ঞা সরকারের দুর্নীতির প্রমাণ: মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সরকারের দুর্নীতির প্রমাণ, তবে এতে খুশি হওয়ার কোনো কারণ নেই। মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে এক আলোচনা সভায় তিনি বলেন, এই নিষেধাজ্ঞা বিভ্রান্তিকর। এতে সরকারের কিছুই হবে না। নিজেদের ঘর নিজেদেরই সামলাতে হবে।

বিজ্ঞাপন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। তার বক্তব্যে উঠে আসে, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর দেয়া মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গ।

মির্জা ফখরুল বলেন, সরকারের দুর্নীতির কথা বলে আসছে বিএনপি। কিন্তু, সরকার সব অস্বীকার করছে। এখন মার্কিন নিষেধাজ্ঞা এসেছে, তবে এতে খুশি হওয়ার কোনো কারণ নেই।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব।

দেশে পরিবর্তন আনতে, তরুণদের এগিয়ে আসতে হবে, অনুষ্ঠানে বলেন বিএনপি নেতারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন