22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ০:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাম্য হত্যার বিচার দাবিতে জয়পুরহাটে ছাত্রদলের মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মশাল মিছিল করেছে জয়পুরহাট কলেজ ও শহর ছাত্রদল।

মঙ্গলবার (২৭ মে) রাতে শহরের বাজলা স্কুল থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুর মোড় জিরো পয়েন্টে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘খুনি কেন বাইরে, প্রশাসন কী করে’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’—এমন নানা প্রতিবাদী স্লোগানে শহর মুখরিত করে তোলে।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী, ছহরাফ ইসলাম ইমন, আহাদ হোসেন, শিমুল চৌধুরী, বোরহান, নিয়ামুল, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান আল বান্না, যুগ্ম আহ্বায়ক আল আমিন হোসেন, সাব্বির হোসেন, পিয়াল এবং থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদ উদ্দিন, রাকিবুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “সাম্য হত্যার ১৪ দিন অতিবাহিত হলেও এখনো বিচার পায়নি দেশবাসী। একজন ছাত্রদল কর্মী আক্রান্ত হলে তার জবাব দিতে আমরা জানি। সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

উল্লেখ্য, গত ১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন ঢাবি ছাত্র শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : বেতন না পেলেও পাঠদান বন্ধ নেই জয়পুরহাটের মাদ্রাসাগুলোতে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন