28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৮:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: পায়রায় ৩ নম্বর সংকেত বহাল

রাঙ্গাবালী ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় আজ সকাল থেকে ঝরছে বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালী ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় আজ বুধবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কখনো হালকা, কখনো মাঝারি আকারে এ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

নদ-নদী কিছুটা স্বাভাবিক থাকলেও সাগর উত্তাল হয়ে উঠছে। এছাড়া গতকালকের মত আজও জোয়ারের পানি বৃদ্ধির শঙ্কা করছে স্থানীয় মানুষ।

আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে নদী ও সাগর তীরবর্তী এলাকায় মৃদু দমকা হাওয়াও বইছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হতে পারে, যার ফলে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে পায়রা সমুদ্র বন্দরে জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

পড়ুন: ছাত্র-জনতার আন্দোলনের দিন আগুনে পুড়ে ৬ শিক্ষার্থী নিহত: গ্রেফতার ৬

দেখুন: ক্ষমতা ছাড়ার তারিখ জানালেন প্রধান উপদেষ্টা? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন