ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে থাকা মানিক লাল রবিদাস (৭০) নামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতলে মারা যান তিনি। মানিক লাল রবিদাস জেলার ভালুকা উপজেলার চাঁন্দাব গ্রামের মৃত লালুয়া রবি দাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম।
তিনি বলেন, মানিক লাল রবিদাস যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি ২০১৮ সালের ৬ ডিসেম্বর থেকে কারাগারে ছিলেন। এর আগেই তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন। তাকে কারাগারে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। গত ১৮ মে গুরুতর অসুস্থ হলে এদিন বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান মানিক লাল রবিদাস।
সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পড়ুন: সাম্য হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
দেখুন: মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহে ছয়জনের মৃত্যুদণ্ড
এস


