বিজ্ঞাপন

শেরপুরে ৬ সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনায় ২ জন গ্রেফতার

শেরপুরে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ী বহরের সাথে থাকা সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ মে মঙ্গলবার গভীররাতে তাদের নালিতাবাড়ী পৃথক এলাকা থেকে গ্রেফতার করা হয়। ২৮ মে বুধবার দুপুরে তাদেরকে শেরপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা গ্রামের আব্দুল মালেকের ছেলে ইসমাইল হোসেন (৪৪) ও কাটাবাড়ি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলী (৩৫)।

পুলিশ জানায়, উপজেলার পাহাড়ি এলাকার পর্যটনকেন্দ্র গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করতে সোমবার বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্ঠা সৈয়দা রেজওয়ানা হাসান পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে তার ফেরার সময় কিছু উচ্ছৃঙ্খল মানুষ বহরের সাথে থাকা সাংবাদিকদের উপর হামলা চালিয়ে ৬ সাংবাদিককে আহত করে। এনিয়ে এখন টিভি ও বাসস এর শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ বাদী হয়ে মঙ্গলবার রাতে অভিযোগ দায়ের করেন। এতে উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে প্রধান আসামী করে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। একইসাথে ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। অভিযোগটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিদের আইনের আওতায় আনতে রাতেই মাঠে নামে পুলিশ।

এদিকে, এই ঘটনায় মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনাস্থল উপজেলার সীমান্তবর্তী দাওধারা গারো পাহাড় পর্যটন এলাকা পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুবক্কর সিদ্দিক। তিনি এলাকাবাসীর সাথে কথা বলে ওই ঘটনার খোঁজখবর নেন। এসময় তার সাথে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, গ্রেপ্তার দুইজনকে বুধবার দুপুরে শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে উর্ধ্বতন কর্মকর্তারা আমাকে নির্দেশনা দিয়েছেন। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সোমবার (২৭ মে) নালিতাবাড়ীর দাওধারা এলাকায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের গাড়ী বহরের পেছনে থাকা সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা চালালে এখন টিভির সাংবাদিক সৌরভ, ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক মেরাজ উদ্দিন, সময় টিভির চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী, বাংলা টিভির সাংবাদিক নাঈম ইসলামসহ ছয় সাংবাদিক আহত হন।

বিজ্ঞাপন

পড়ুন : শেরপুরে পরিবেশ উপদেষ্টার গাড়ি বহরে হামলা হয়েছে খবরটি সঠিক নয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন