বিজ্ঞাপন

বাংলাদেশ-জাপানের মধ্যে অনেক খাতে সহযোগিতার সুযোগ রয়েছে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছেন, যাতে দুদেশের মধ্যে বিভিন্ন খাতে চলমান সহযোগিতা আরও বিস্তৃত করা যায়। এছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে অনেক খাতে সহযোগিতার সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ মে) টোকিওর ইমপেরিয়াল হোটেলে নিক্কেই ইনকরপোরেশেনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী সুয়োশি হাসেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

নিক্কেই ফোরাম ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনের প্রাক্কালে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। জাপান সফরের তৃতীয় ও শেষ দিনে শুক্রবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারপ্রধান বলেন, ‘জাপান ও বাংলাদেশের মধ্যে অনেক খাতে সহযোগিতার সুযোগ রয়েছে; আমি এটির ওপর কাজ করতে চাই।’

অধ্যাপক ইউনূস জানান, তিনি নিয়মিত জাপানে সফর করতেন। পাশাপাশি নিক্কেই ফোরামের মাধ্যমে জাপানে অনেক বন্ধু তৈরির সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্যস্ত সময়সূচির মধ্যেও বৃহস্পতিবার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান হাসেবে। তিনি বলেন, ভবিষ্যতেও প্রধান উপদেষ্টা এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

তিনি আরও বলেন, ‘জাপানে একটি প্রবাদ আছে-আগুন থেকে বাদাম তোলার সাহস থাকতে হয়।’ প্রধান উপদেষ্টাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।

সাক্ষাৎ শেষে নিক্কেই ফোরাম ‘ফিউচার অব এশিয়া’য় বক্তব্য দেন অধ্যাপক ইউনূস।

পড়ুন: আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা

দেখুন: কোকা-কোলার জন্য চ্যালেঞ্জ! নতুন কি কোলা এলো বাজারে?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন