বিজ্ঞাপন

বাহরাইনের কৃষিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাহরাইনের পৌরসভা ও কৃষি বিষয়ক মন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়েল বিন নাসের আল মুবারকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

সোমবার (২৬ মে) বাহরাইনের পৌরসভা ও কৃষি বিষয়ক মন্ত্রীর দপ্তরে হওয়া এ সাক্ষাতের কথা জানায় মানামার বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, গত ২৬ মে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাহরাইনের পৌরসভা ও কৃষি বিষয়ক মন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়েল বিন নাসের আল মুবারকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ও মন্ত্রী বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে পৌর ব্যবস্থাপনার উন্নয়ন, কৃষি খাতের অগ্রগতি এবং টেকসই নগর পরিকল্পনা সংক্রান্ত সহযোগিতা উভয় দেশের মাঝে জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া, সবুজ নগরায়ণ, কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন বিনিময়, এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে যৌথ কার্যক্রম গ্রহণের সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

পড়ুন: বাহরাইনের পর্যটনমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দেখুন: প্রধান উপদেষ্টার সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন