25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২৩:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফরিদপুরে ইজিবাইকচালক হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন।

ফরিদপুরে ইজিবাইকচালক ফারুক তালুকদার (৩৬) হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা একটার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।
যাবজ্জীবন আসামিরা হলেন রাজবাড়ী জেলার খানখানাপুর গ্রামের আনিস মল্লিক, ঢেকিগাড়িয়া গ্রামের মোঃ শহীদ শেখ, বালিয়াডাঙ্গী গ্রামের মোঃ শাহজাহান শেখ ও বারুইপাড়া গ্রামের মোঃ শামীম ওরফে ভাগ্নে শামীম। যাবজ্জীবন সাজার পাশাপাশি তাঁদের চারজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরো দুইমাসের বিনাশ্রম কারাদণ্ডদন্ডিত করা হয়েছে। একই সাথে সকল আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরো দুই মাসের বিনাশ্রমের কারাদন্ডে দণ্ডিত করার আদেশ প্রদান করেন আদালত। রায় ঘোষনার সময় আনিস মল্লিক ও মোঃ শহীদ শেখ আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুই আসামি মোঃ শাজাহান শেখ ও মোঃ শামীম ওরফে ভাগ্নে শামিম পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন উক্ত আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বিশ্বাস। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ৬ই মার্চ নিজ বাড়ি রাজবাড়ীর জেলার গোপ্ত মানিক গ্রামের বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন ফারুক তালুকদার। এরপর আসামিরা রাজবাড়ী থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা বলে তার ইজিবাইক ভাড়া করে। পথিমধ্যে ফরিদপুর জেলার সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ফতেপুর শ্মশান ঘাট এলাকায় নিয়ে তাকে হত্যা করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। ওই রাতেই স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ‌ পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।


ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ৬ মার্চ রাতে লাশটি উদ্ধার করে। পরে ফারুকের স্বজনেরা তাঁর লাশ শনাক্ত করেন। পরের দিন ৭ মার্চ মোঃ হান্নান তালুকদার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করে।

পড়ুন: ঝিনাইদহ অবৈধভাবে সীমান্তে পারাপরের সময় নারী শিশু সহ আটক ১৬

দেখুন: ঘুষ গ্রহণের তদন্তের মধ্যেই কর্মচারীর পদোন্নতি! 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন