মেহেরপুর জেলার সদর উপজেলার প্রাণকেন্দ্রে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট ও বসুন্ধরা সিমেন্টের হালখাতা ১৪৩২। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে শহরের মেসার্স আসিফ এন্টারপ্রাইজ ও জি.এন এন্টারপ্রাইজের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স জি.এন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. গোলাম শহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড ও বসুন্ধরা সিমেন্টের চিফ সেলস অফিসার (CSO) জনাব শাহ জামাল শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহাদাত হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার জাফরুল ইসলাম, এরিয়া ম্যানেজার একে আজাদ ও মাহফুজুর রহমান, টেরিটরি সেলস ম্যানেজার মাসুদ সালাউদ্দিন, টি.এস.ই মো. রায়হানুল হক এবং পরিবেশক মেসার্স আসিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. গোলাম মুর্শিদ (চন্দন)।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শতাধিক রিটেইলার, স্থানীয় ঠিকাদার ও বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ। অতিথিরা তাদের বক্তব্যে কিং ব্র্যান্ড ও বসুন্ধরা সিমেন্টের গুণগত মান, নির্ভরযোগ্যতা এবং দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এসব ব্র্যান্ডের অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে কিং ব্র্যান্ড ও বসুন্ধরা সিমেন্ট একটি নির্ভরযোগ্য নাম। মান, সেবা ও টেকসই উন্নয়নের প্রতীক এই ব্র্যান্ডগুলো।
অনুষ্ঠান শেষে উপস্থিত রিটেইলার ও ঠিকাদারদের মাঝে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি ছিল আনন্দঘন মধ্যাহ্নভোজের আয়োজন।
আয়োজক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়, হালখাতা শুধুমাত্র আর্থিক লেনদেনের সমাপ্তি নয়, বরং এটি ব্যবসায়িক সম্পর্ক দৃঢ় করার একটি উৎসব। আমরা গর্বিত যে বসুন্ধরা গ্রুপের অংশ হিসেবে স্থানীয় ব্যবসায়ীদের পাশে থাকতে পারছি।
এই হালখাতা আয়োজন ব্যবসায়িক অংশীদারদের জন্য যেমন উৎসাহব্যঞ্জক, তেমনি এটি প্রমাণ করে যে কিং ব্র্যান্ড ও বসুন্ধরা সিমেন্ট স্থানীয় বাজারে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর।
পড়ুন: ফেনীর দাগনভূঞায় স্টার লাইন বাস উল্টে খালে, আহত ৬
দেখুন: ধামরাইয়ে বিনোদন কেন্দ্রে শিক্ষার্থী-কর্মচারী সংঘ*র্ষ, আহত অন্তত ৬০
ইম/


