বিজ্ঞাপন

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত, বিপাকে জনজীবন

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় পিরোজপুরেরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অতি বৃস্টি ও জোয়ারের পানির প্রভাবে শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পিরোজপুরে বুধবার (২৮ মে) সকাল ১০ টা থেকে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিপাতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ।

‎ভারী বৃষ্টিতে জেলার ইন্দুরকানী, কাউখালি, মঠবাড়িয়াসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

‎ইন্দুরকানী উপজেলার বাসিন্দা কাইউম হাসান বলেন, সন্ধ্যা ও কচা নদীর তীরবর্তী এলাকায় হাজারো পরিবারের বসবাস। সাগরে নিম্নচাপ হলেই এ এলাকার মানুষের চিন্তা বাড়ে। রাত থেকে বৃষ্টির পানিতেই আশপাশ তলিয়ে গেছে। জোয়ারের পানি বৃদ্ধি পেলে বিপদ হয়ে যাবে।

‎পিরোজপুর সদর উপজেলার বলেশ্বর নদী তীরের বাসিন্দা মো. ওয়াসিমুল কবির বলেন, বৃষ্টি ও নদীর জোয়াররের কারনে নদীর পাড়ের আশপাশের তলিয়ে গেছে। বৃষ্টির কারনে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না অনেক সমস্যার মধ্যে আছি।

‎পিরোজপুর শহরের বলাকা ক্লাব এলাকার বাসিন্দা রিয়াদুল ইসলাম বলেন, বৃষ্টির কারনে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আমাদের চলাচলে অনেক সমস্যা হচ্ছে। বিশেষকরে রাস্তায় পানি থাকায় রিকশা গাড়ি খানাখন্দে পড়ে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে।

‎জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, পিরোজপুরে বুধবার (২৮ মে) সকাল ১০ টা থেকে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

‎এ বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং জরুরি খাদ্য সহায়তার ব্যবস্থা আছে।

বিজ্ঞাপন

পড়ুন: পবিপ্রবিতে দেয়াল ধসে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

দেখুন: ঘুষ গ্রহণের তদন্তের মধ্যেই কর্মচারীর পদোন্নতি!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন