বিজ্ঞাপন

নেত্রকোনার বারহাট্টায় সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের হারুলিয়া বাজার থেকে হারুলিয়া নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার বিহীন অবস্থায় পড়ে রয়েছে।

সড়কটি পাকা করণের দাবিতে বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১ টায় পাকাকরণের দাবিতে পাচঁটি গ্রামের মানুষ একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

জানা, হারুলিয়া বাজার থেকে নোয়াপাড়া পর্যন্ত এই গ্রামের লোক সংখ্যা প্রায় ১৪-১৫ হাজার মানুষ। হারুলিয়া নোয়াপাড়া পাশে শ্রীরামপুর, লাউফা, ছালিপুরা পাঁচটি গ্রামের মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করে স্কুল, বাজার, ক্লিনিকসহ বিভিন্নস্থানে যাতায়াত করে থাকেন। তবে কাঁচা রাস্তার করুণ অবস্থার কারণে চরম দুর্ভোগ ভোগান্তি হচ্ছে এলাকাবাসীর।

মানববন্ধনে বক্তারা বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে কাঁদা জমে, সৃষ্টি হয় বড় বড় গর্ত ও জলাবদ্ধতা। এতে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

হারুলিয়া গ্রামের প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, রাস্তাটি খারাপ থাকায়, ছোট ছোট স্কুল গামী ছাত্র-ছাত্রী”রা প্রায়ই স্কুলে অনুপস্থিত থাকেন।

৭২নং হারুলিয়া নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষীকা পপি সুলতানা জানান, রাস্তাটি খারাপ থাকায়, যাতায়াতের অসুবিধা হওয়ায়। ছোট ছোট স্কুলগামী ছাত্র-ছাত্রীরা প্রায়ই স্কুলে অনুপস্থিত থাকেন।

‎বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রী ও অসুস্থ রোগীদের যাতায়াত ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে কাঁচা সড়কটির বিভিন্নস্থানে বড় বড় গর্ত এবং কাদা জমে আছে।

স্থানীয় চালকরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় পণ্য পরিবহনে ব্যয় ও সময় উভয়ই বেড়ে যাচ্ছে। 

‎মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী দ্রুততম সময়ে সড়কটি পাকা করণের দাবি জানান। এটি শুধু একটি রাস্তা নয়, স্কুলের ছাত্র-ছাত্রী এবং এই এলাকার মানুষের জীবনযাত্রার একটি প্রধান অবলম্বন। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসানের বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন অংশগ্রহণকারীরা।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার কেন্দুয়ায় কোরবানির পশুর চাহিদার তুলনায় সরবরাহ বেশি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন