বিজ্ঞাপন

শর্তসাপেক্ষে পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখবে ইরান

শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের কথামতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতে রাজি হতে পারে ইরান। পারমাণবিক আলোচনা সম্পর্কে অবগত দুই ইরানি কর্মকর্তা বুধবার এ কথা জানিয়েছেন। তেহরানের জব্দকৃত বৈদেশিক অর্থ ছেড়ে দিলে ও বেসামরিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার মেনে নিলে চলমান পারমাণবিক কর্মসূচিতে স্থগিতাদেশ দিতে পারে, বলেছেন তারা। 

বিজ্ঞাপন

রয়টার্স জানায়, ওয়াশিংটন যদি তেহরানের শর্ত মেনে নেয়, তবে শিগগিরই রাজনৈতিক বোঝাপড়ার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে। এর মধ্যে দিয়ে ভবিষ্যৎ আলোচনার দ্বার উন্মোচিত হতে পারে। তবে এই বিষয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে এখনও আলোচনা হয়নি বলেছেন এক কর্মকর্তা।

তারা দাবি করছেন, যুক্তরাষ্ট্র তাদের শর্ত মেনে নিলে এক বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখবে ইরান। আর ইতোমধ্যে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হয় তারা বিদেশে পাঠিয়ে দেবে, নইলে বেসামরিক কাজে ব্যবহারের জন্য জ্বালানিতে রূপান্তর করবে।

আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান রয়েছে। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা জানান ট্রাম্প। তিনি বলেন, আমি নেতানিয়াহুকে বলেছি, এখনই হামলা করা ঠিক হবে না, কারণ আমরা সমাধানের খুব কাছাকাছি চলে এসেছি।  

এদিকে বুধবার নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বলা হয়েছে, নেতানিয়াহু পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় বাধা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে নেতানিয়াহুর দপ্তর এই অভিযোগ অস্বীকার করেছে।

পড়ুন: আপিল বিভাগের রায় হাতে পেলেই আমাদের সিদ্ধান্ত: ইশরাক ইস্যুতে সিইসি

দেখুন: কোন ব্যাংকে টাকা রাখবেন |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন