বিজ্ঞাপন

বিজিএমইএ নির্বাচন কাল: লড়াই হবে ফোরাম-সম্মিলিত পরিষদে

আগামীকাল শনিবার পোশাক মালিকদের সংগঠন-বিজিএমইএর পর্ষদ নির্বাচন। ভোট শুরু হবে সকাল ৮টায়, চলবে বিকেল ৫টা পযন্ত। এবার অস্তিত্বহীন ৬৩২ ভোটার বাদ পড়েছে, নেই নির্বাচন নিয়ন্ত্রণে অদৃশ্য শক্তিও। তাই সাধারণ উদ্যোক্তারা, পছন্দ মতো নিজেদের নেতৃত্ব বাছাই করে নিতে পারবেন উৎসব মুখর পরিবেশে।

বিজ্ঞাপন

পতিত সরকারের সময়, নিয়ন্ত্রিত আর কারচুপির নির্বাচন দেখেছেন পোশাক উদ্যোক্তারা। নিজের ভোট দিয়ে নেতৃত্ব বেছে নিতে দেয়া হয়নি পোশাক মালিকদের, যার বদমান টানতে হয়েছে বিজিএমইএসহ পুরো খাতকে।

অদৃশ্য শক্তির তৎপরতা কেটে গেছে অন্তর্তী সরকারের এই সময়টায়। তাদের কেউ আত্বগোপনে, কেউ কারগারে, কেউবা পিঠ বাচাতে চুপ। এমন পরিস্থিতিতে, শনিবার বিজিএমইএর নির্বাচন, মালিকরা অনেক দিন পর বেছে নিতে সুযোগ পাচ্ছেন যোগ্য নেতৃত্ব।

এবার সংগঠনটি থেকে অস্তিত্বহীন ৬৩২ ভোটার বাদ পড়েছে, নেই মৃত ব্যক্তি ভোটার তালিকায়। ফলে সংখ্যা কমে দাড়িয়েছে এক হাজার ৮৬৪। যারা সকাল ৮টা থেকে বিকেল ৫টা পযন্ত ভোট দিতে পারবেন। এক সঙ্গে ঢাকা ও চট্টগ্রামে চলবে নির্বাচন। আর ৩৫ পদের বিপরীতে লড়ছে ৭৬ প্রার্থী।

এবার নির্বাচন ঘিরে, চাপ নেই, কারচুপির সংখ্যা নেই, তাই পোশাক মালিকরা আশা করছেন, ভোট হবে উৎসব মুখর। আর মালিকরা, বেছে নিবেন আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে যোগ্য নেতৃত্ব।

নতুন নেতৃত্ব নির্বাচিত হবে ২০২৫ থেকে ২০২৭ মেয়াদকালের জন্য। ঢাকায় এবার ভোটার এক হাজার ৫৬১ জন, আর চট্টগ্রামে ৩০৩।

এনএ/

দেখুন: নির্বাচন হবে,তবে হ্যাঁ-না ভোটের?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন