১২/০২/২০২৬, ০:৪৫ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১২/০২/২০২৬, ০:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় আগুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেকপাড় এলাকায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি নৌকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, উদ্ধারকাজ শুরু হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। নৌকার আশপাশে আগুনের তীব্রতা এতো বেশি যে কাছে যাওয়া যাচ্ছে না। স্থানীয়দের সহায়তায় উদ্ধারের চেষ্টা চলছে।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়েছি। আমাদের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে আগুনে নৌকার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, কিংবা এতে কতজন পর্যটক ছিলেন—সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : দেশজুড়ে বৈরী আবহাওয়া, চার জেলায় বন্যার শঙ্কা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন