০২/০৩/২০২৬, ০:৫৪ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ০:৫৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হলে তার দায় বর্তমান সরকারকে নিতে হবে : খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক এমপি ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আমাদের পছন্দের নোবেল জয়ী ইউনুস দায়িত্বে নিয়োজিত আছেন। তাহলে নির্বাচন নিয়ে এতো টালবাহানা কেন? কোন কারনে যদি এই স্বৈরাচারী আওয়ামীলীর পুনর্বাসিত হয় তাহলে সেই দায় কিন্তু বর্তমানে সরকারকে নিতে হবে। আন্দোলনকারী নাবালকদের মুখ থেকে বিরুদ্ধাচরণ মেনে নেয়া যায়না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩০ মে) বিকেলে নরসিংদীর শিশু একাডেমী মিলনায়তনে শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন


তিনি আরও বলেন, জাপানে গিয়ে প্রধান উপদেষ্টা বলছেন কেবল একটি দল নির্বাচন চায়। প্রকৃত পক্ষে দেশের আপামোর জনতাসহ সকল দলই একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। ছাত্র-জনতার পাশাপাশি বিএনপির দীর্ঘ সময়ে আন্দোলনের ফলে শেখ হাসিনার পতন হয়েছে, যা শতবছর আগের লক্ষন সেনের পরে অবস্থানে আছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি জলিল, আব্দুল বাছেদ ভূঁইয়া, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, সদর উপজেলা বিএনপির আবু সালেহ চৌধুরী, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবিক কামাল, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ প্রমুখ।

পড়ুন : নরসিংদীতে ৩ দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন