বিজ্ঞাপন

পাকিস্তানের কাছে ৫৭ রানে হেরে সিরিজ হারলো বাংলাদেশ

পাকিস্তানের কাছে ৫৭ রানে হেরে সিরিজ হারলো বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও হেরে গেলো টাইগাররা।

বিজ্ঞাপন

বাংলাদেশ শুরুটা করেছিল দারুণ। ২০২ রানের লক্ষ্য পূরণের আভাস দিয়েছিল তারা। কিন্তু হুট করে ছন্দপতন। ৭৭ রানে ৭ উইকেট হারায় সফরকারী দল। শেষ দিকে তানজিম হাসান সাকিব ঝড় তুলে ফিফটি করেন। তাতে হারের ব্যবধান কমেছে। ১৪৪ রানে গুটিয়ে গেছে তারা। ৫৭ রানে হেরে সিরিজ হারলো লিটন দাসরা।

তানজিম হাসান সাকিব ১৮তম ওভারে খুশদিল শাহের প্রথম দুই বলে ছক্কা মারলেন। পরের ওভারে সাইম আইয়ুবকে ছয় হাঁকান। তারপর দুটি সিঙ্গেল নিয়ে ৩০ বলে ১ চার ও ৫ ছয়ে প্রথম ফিফটি করেন তিনি।

১৪ ওভার শেষে ১১০ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। খুশদিল শাহের বলে হারিস রউফকে ক্যাচ দেন মেহেদী হাসান মিরাজ। ১৭ বলে ২ চারে ২৩ রান করেন তিনি। এরপরই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।


তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২০২ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। লাহোরে আগে ব্যাট করতে নেমে ২য় ওভারেই ১ম উইকেট হারায় পাকিস্তান।

মাত্র ৪ রান করে রান আউটে কাটা পড়েন সাইম আইয়ুব। তানজিম সাকিবের বলে ক্যাচ দিয়ে ফেরেন ৪১ রান করা মোহাম্মদ হারিস।


অন্যদিকে, রিশাদের স্পিনে সাজঘরে ফেরেন ৭৪ রান করা ফারহান। এলবিডব্লিউর ফাঁদে পরেন ১৯ রান করা অধিনায়ক সালমান আগা। হাসান মাহমুদের দ্বিতীয় শিকারে পরিনত হন শাদাব খান।

এদিকে, ১টি পরিবর্তন আনা হয়েছে পাকিস্তানের স্কোয়াডে। ফখর জামানের জায়গায় এসেছেন শাহিবজাদা ফারহান। সমান ১ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশও। দলে ঢুকেছেন মেহেদী হাসান মিরাজ, বাদ পড়েছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান। এর আগে প্রথম ম্যাচে ৩৭ রানে জিতে সিরিজে এগিয়ে আছে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর: ১৯ ওভারে বাংলাদেশ ১৪৪/৯ (তানজিদ ৩৩, ইমন ৮, লিটন ৬, হৃদয় ৫, জাকের ০, মিরাজ ২৩, শামীম ৭, রিশাদ ১, তানজিম ৫০, হাসান ৮*)

পাকিস্তান ২০ ওভারে ২০১/৬ (শাহিবজাদা ৭৪, সাইম ৪, হারিস ৪১, নওয়াজ ৫১*, সালমান ১৯, শাদাব ৭, ফাহিম ১)

পড়ুন : পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ দল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন