বিজ্ঞাপন

অশিক্ষিত এমডির পাল্লায় শাকিলা, অফিসে ঘটে নাটকীয়কাণ্ড

অভিনেতা মোশাররফ করিমের নাটক মানেই ভরপুর বিনোদন। ঈদে তার নাটক দেখার জন্য উদগ্রীব হয়ে থাকেন দর্শক। কমেডি ও সিরিয়াস সব ধরণের গল্পের নাটকেই উপস্থিতি থাকে তার। আসন্ন ঈদুল আজহা উপলক্ষেও একাধিক নাটক প্রচার হবে এই অভিনেতার। তার মধ্যে বিশেষ এক নাটকের খবর সামনে এলো। নাটকের নাম ‘অশিক্ষিত এমডি’। যে নাটকে নেই ভাড়ামি, রয়েছে হাসির নানা উপকরণ। এতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন শাকিলা পারভীন।  নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। 

বিজ্ঞাপন

নাটকটির গল্পে দেখা যাবে, গোলাম বরকত সাহেব জমিদার বংশের লোক। তার বয়স এখন নব্বইয়ের ঘরে। এখন জমিদারী প্রথা উঠে গেলেও শহরে তারা বিশেষ সম্মানিও। অঢেল ধন-সম্পতের মালিক তারা। হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলে ছেলের বউ এবং একমাত্র নাতনী মারা যায়। বুড়োর অঢেল সম্মত্তি থাকলেও আজ তার কাছে সব অর্থহীন। বিশাল বিজনেস দেখার কেউ আর রইলোনা। বংশের বাতি বলতে কিছু রইলোনা। ঠিক এমন সময় জাহানারা বেগম গ্রাম থেকে একমাত্র ছেলে নয়নকে  নিয়ে গোলাম বরকত সাহেবের কাছে হাজির। তিনি বরকত সাহেবের সাবেক পুত্রবধু। ছত্রিশ বছর আগে বরকত সাহেবের ছেলে কোন এক ঘটনাক্রমে গ্রামের দরিদ্র ফ্যামিলির সুন্দরী জাহানারা বেগমকে বিয়ে করে। নয়নকে দেখে বরকত সাহেবের  মন নরম হতে থাকে। দেখতে একদম হুবহু বাবার মত হয়েছে, যে কেউ দেখেই বলে দিতে পারবে এটা রহমানের ছেলে। দেখতেও বাবার মত মায়াবি। পরে নয়নকে নয়নকে নিজের কোম্পানীর এমডি পদে বসায়।  এরপরই ঘটতে থাকে নানা ঘটনা।

ঢাকার উত্তরায় সম্প্রতি শেষ হয়েছে নাটকটির শুটিং। নাটকটি নিয়ে নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, ‘মোশাররফ করিমকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি তো জাত অভিনেতা। অনবদ্য তার অভিনয়। ঈদের নাটকে সবাই হাসতে চান। আনন্দ পেতে চান। তাই গল্পটি হাসির। তবে তাতে নেই কোনো ভাড়ামি। আমার বিশ্বাস নাটকটি দর্শকদের কাছে আনন্দের হবে। তারা দারুণ বিনোদিত হবেন।’

নাটকটিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে দারুণ উচ্ছ্বসিত শাকিলা পারভীন। তিনি বলেন,  ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও একটি নাটকে অভিনয় করেছি। তবে এবারের নাটকটির গল্প যেমন এক কথায় মনের মতো, ঠিক তেমনি আমার চরিত্রটাও দারুণ। ধন্যবাদ সাজিন আহমেদ বাবু ভাইকে আমাকে মোশাররফ ভাইয়ের সঙ্গে জুটি হিসেবে কাজ করার সুযোগ করে দেবার জন্য। মোশাররফ ভাই অনেক গুনী এবং অত্যন্ত মেধাবী একজন অভিনেতা। তারসঙ্গে আসলে স্ক্রিণ শেয়ার করা, অভিনয় করা জীবনের অনেক বড় প্রাপ্তি হিসেবেই বিবেচনা করবো আমি। তিনি আমাকে এই নাটকে অভিনয়ের ক্ষেত্রে সহযোগিতা করেছেন, অনুপ্রেরণাও দিয়েছেন। আমি এই নাটকটি প্রচারের অপেক্ষায় আছি।’

নির্মাতা জিন আহমেদ বাবু জানান এর আগে তার নির্দেশনায় মোশাররফ করিম ধারাবাহিক নাটক ‘ঘরের শত্রু বিভীষণ’সহ অন্যান্য নাটক ‘কিড সোলায়মান’,‘ পোশাকে বংশের পরিচয়’,‘ উচ্চতর ভালোবাসা’ নাটকে অভিনয় করেছেন।  বিভিন্ন চরিত্রে এতে আরও অভিনয় করেছেন  খায়রুল আলম সবুজ। মোমেনা চৌধুরী। সুজাত শিমুল। পুষ্প পাপড়ি প্রমূখ।

পড়ুন: যে বিএনপিকে ভালোবাসি সেই বিএনপি খুঁজে পাচ্ছিনা: আসিফ আকবর

দেখুন: সংকটকালে বৈশ্বিক সহায়তার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন