তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় যক্ষা নিরোধ কমিটি (নাটাব)এর ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে দিবসটি পালিত হয়।
শশী ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্ব তামাক মুক্ত দিবসটি পালনে র্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়।
ত্রিশাল উপজেলা জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কমিটির সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। প্রধান অতিথি বলেন ক্যন্সার হার্ট এটাক যক্ষা এসব মারাত্নক রোগ থেকে বেচে থাকার জন্য তামাক পরিহার করার জন্য বিশেষভাবে আহবান করেন। তিনি আরও বলেন আজ যুব সমাজ মাধকে আসক্ত হচ্ছে সে জন্য আমাদের সমাজ সচেতন হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, দৈনিক সকালের সময় ত্রিশাল প্রতিনিধি এস এম মাসুদ রানা, দৈনিক কালবেলা ত্রিশাল প্রতিনিধি আব্দুল্লাহ আল ফাহাদ, ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
এনএ/


