বিজ্ঞাপন

ভারতে চার দিনে করোনায় আক্রান্ত ১৫শ’র বেশি

ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৩,০০০-জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে কেরালায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরই রয়েছে মহারাষ্ট্র এবং দিল্লি। সরকারী তথ্য অনুসারে, গত চার দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩১ মে) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২৬ মে পর্যন্ত ভারতে মোট ১,০১০ জন আক্রান্ত হওয়ার রেকর্ড করা হলেও, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সরকারী তথ্য দেখায় যে, ৩০ মে পর্যন্ত মোট এই সংখ্যা ২,৭১০ জনে দাঁড়িয়েছে।

তথ্য অনুসারে, কেরালায় ১,১৪৭ জন. মহারাষ্ট্রে ৪২৪, দিল্লিতে ২৯৪, এবং গুজরাটে ২২৩ জনের আক্রান্তের খবর রেকর্ড করা হয়েছে। তামিলনাড়ুতে এখন পর্যন্ত মোট ১৪৮ জনের খবর পাওয়া গেছে। যেখানে কর্ণাটক এবং পশ্চিমবঙ্গে যথাক্রমে ১৪৮ এবং ১১৬।

এছাড়া রাজস্থানে ৫১ জন, উত্তরপ্রদেশে ৪২ জন, পুদুচেরিতে ২৫ জনসহ  হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গোয়ায় করোনাভাইরাসে আক্রান্তের খবর রেকর্ড করা হয়েছে। ওড়িশা, পাঞ্জাব ও জম্মু কাশ্মীরেও এই খবর পাওয়া গেছে।

আন্দামান ও নিকোবর, সিকিম, হিমাচল প্রদেশেও আক্রান্তের কোনো  খবর পাওয়া যায়নি।

এদিকে, তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতজুড়ে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে (১) এবং দিল্লিতে (১) মারা যাওয়া দুজনের কোভিড-১৯-এর পাশাপাশি অন্যান্য গুরুতর অসুস্থতাও ছিল। তবে, এখনও স্পষ্ট নয় যে অন্যরা সংক্রমণের কারণে মারা গেছেন কিনা।

কর্মকর্তারা জানিয়েছেন, পাঞ্জাবের একজন ছাড়া যারা মারা গেছেন তারা সকলেই প্রবীণ নাগরিক।

তবে, কর্মকর্তারা বলেছেন, করোনাভাইরাসের ঘটনাগুলো হালকা প্রকৃতির এবং এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এই সপ্তাহের শুরুতে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) মহাপরিচালক ডঃ রাজীব বাহল এ বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

পড়ুন: ভারতে করোনায় একজনের মৃত্যু, বাড়ছে সংক্রমণ

দেখুন: ওমিক্রনের নতুন উপধরণ আরও সংক্রামক হতে পারে’ 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন