বিজ্ঞাপন

অনেক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়: মান্না

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অনেক দল নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বিজ্ঞাপন

শনিবার (৩১ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ভূ-রাজনৈতিক নিরাপত্তা: প্রেক্ষিত মানবিক করিডর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মান্না বলেন, শুধু একটি দল নয়, অনেক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। নিরাপত্তা নিশ্চত করতেই তাড়াতাড়ি ভালো নির্বাচন করলেই নিরাপত্তা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, করিডর দেয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের এজেন্ডার বাইরে। এমন তৎপরতা বন্ধ করুন। এটি স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্ন। অনেক জায়গাতেই মানবিক করিডর সামরিক করিডরে পর্যবসিত হয়েছে।

এছাড়া এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আর একটা রোহিঙ্গাকেও আমরা চাই না। করিডর নিয়ে কাজ করলে চুক্তিভিত্তিক কাজ করতে হবে। গোপনে নয়, এমন সিদ্ধান্তের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।

আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ঘোষণার পরও নতুন করে প্রবেশ করেছে। করিডর নিয়ে অন্যান্য দেশের অভিজ্ঞতা ভালো না। এমন সিদ্ধান্তে এই সরকারের যাওয়া দরকার ছিল না।

পড়ুন: জাতীয় ঐক্য না থাকলে অভ্যুত্থানের উদ্দেশ্যে সফল হবেনা : মাহমুদুর রহমান মান্না

দেখুন: কী কারণে এতো দল বদল করেন মাহমুদুর রহমান মান্না ?

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন