কলকাতার সঞ্জীভা গার্ডেন থেকে উদ্ধার হওয়া দেহাংশ, সংসদ সদস্য আনোয়ারুল আজীমের কি না, তা পরীক্ষার জন্য মেয়ে ডরিনকে সেখানে নেয়ার প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, আজীমের মেয়ে কলকাতা পৌঁছালে, ফরেনসিক টেস্ট করা হবে। এদিকে, ভিসা জটিলতায় ডরিনের কলকাতায় যাওয়া আটকে রয়েছে। ভিসা পেলে রওনা হতে চান তিনি। সকালে ঝিনাইদহে নিজ বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে, এ কথা জানান ডরিন।


