বিজ্ঞাপন

জয়পুরহাটে ৪ হাজার ৬২১ টি পরিবারকে ভিজিএফ এর চাল বিতরণ 

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে জয়পুরহাট পৌরসভার ৯ টি ওয়ার্ডে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। 

৪ হাজার ৬২১টি  দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে (ভিজিএফ) জন প্রতি ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। 

রবিবার সকালে পৌরসভা কার্যালয়ে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের (ভারপ্রাপ্ত) উপ পরিচালক ও পৌর প্রশাসক মোহাঃ সবুর আলী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আবু জাফর মো. রেজা, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আবুল হাসেমসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ। 

জানাগেছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচি আওতায় জয়পুরহাট পৌরসভায় এবার ভিজিএফ বরাদ্দ এসেছে ৪৬ দশমিক ২১ টন চাল চাল।

বিজ্ঞাপন

পড়ুন: জয়পুরহাটে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা

দেখুন: জেসমিনের মৃ*ত্যু ‘উচ্চ রক্তচাপে’, মানতে নারাজ স্বজনরা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন