গাজা থেকে ইসরায়েলে রকেট বর্ষণের অভিযোগ ইসরায়েলের

0
74
গাজা থেকে ইসরায়েলে রকেট বর্ষণের অভিযোগ ইসরায়েলের
বিজ্ঞাপন

গাজা উপত্যকা থেকে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে বেশ কিছু রকেট ছোড়া হয়েছে। এমন দাবি করেছে দখলদার ইসরায়েল।

গতকাল শনিবার (৩১ মে) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী নিয়মিত সামরিক আপডেটে জানিয়েছে, কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। এসব রকেট খোলা জায়গায় পড়েছে।

তাছাড়া গাজা থেকে রকেট ছোড়ার কারণে সীমান্তবর্তী এলাকায় ইসরায়েল ‘প্রতিকূল বিমান সতর্কতা’ জারি করেছিল বলেও জানিয়েছে আল জাজিরা।

দখলদারদের সেনাবাহিনীর মতে, নিরিম ও আইন হাশলোশার ইসরায়েলি বসতিগুলোর কাছে রকেটগুলো আঘাত হানে। এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনএ/

দেখুন: রকেট ছুড়ে ই/স/রা/য়ে/ল/কে জবাব দিচ্ছে হা/মা/স, হাই অ্যালার্টে ই/রা/নের সেনাবাহিনী

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.