26.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দখল ও দূষণে অস্তিত্ব সংকটে দাগনভূঞার দাদনার খাল, সংস্কারে আশ্বাস প্রশাসনের

দাগনভূঞা উপজেলার প্রাণকেন্দ্রে প্রবাহিত দাদনা খালটি আজ দখল ও দূষণে মারাত্মক অস্তিত্ব সংকটে পড়েছে। এক সময়ের প্রবাহমান খালটি এখন অনেক স্থানে ময়লা-আবর্জনায় ভরাট, খালের দুই পাড় দখল করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা।

বিজ্ঞাপন

জানা গেছে, খালটির উৎপত্তি হয়েছে নোয়াখালীর কবিরহাট পয়েন্টে ছোট ফেনী নদীর একটি শাখা থেকে। এরপর এটি সেনবাগ হয়ে ফেনীর দাগনভূঞা উপজেলায় প্রবেশ করে পৌরসভা ও আশপাশের এলাকা মিলিয়ে প্রায় ১৯ কিলোমিটার পথ অতিক্রম করেছে। এর মধ্যে ১৩ কিলোমিটারই দাগনভূঞা উপজেলার অভ্যন্তরে অবস্থিত।

স্থানীয়দের ভাষ্য মতে, দাদনা খালটি কৃষিকাজ ও সেচের পাশাপাশি বর্ষাকালে অতিরিক্ত পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম ছিল। কিন্তু নিয়মিত খনন ও রক্ষণাবেক্ষণের অভাবে খালটি এখন প্রায় অকার্যকর হয়ে পড়েছে। ফলে বর্ষায় জলাবদ্ধতা এবং নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

দাগনভূঞা বাজারসংলগ্ন অংশে সরেজমিনে দেখা গেছে, খালের দুই পাশেই দখলদারদের স্থাপনা। কোথাও দোকান, কোথাও ঘরবাড়ি, আবার কোথাও খালের বুক জুড়ে নির্মাণসামগ্রী ফেলা হয়েছে, যা পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

পড়ুন: বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরীক্ষালব্দ কর্মশালা অনুষ্ঠিত

দেখুন: ডিপজলের আচরণকে অশ্লীল বললেন শাকিবের নায়িকা ইধিকা পাল |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন