১৫/০২/২০২৬, ২২:৩০ অপরাহ্ণ
20 C
Dhaka
১৫/০২/২০২৬, ২২:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন ঢাকায় গ্রেপ্তার

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। নাসির উদ্দিন আহমেদ চাঁদপুরের একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং রাজনৈতিক নেতা।

বিজ্ঞাপন

সোমবার (২ জুন) সকালে শান্তিনগর তার মেয়ের বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান।

কদমতলী থানা পুলিশ জানায়, গেল বছর কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দেহ ভাজন আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। (মামলা নম্বর ৫৯১২/২৪)।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ গ্রেপ্তার হয়েছে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে ঢাকা কদমতলী থানায় মামলা আছে জানতে পেরেছি। তবে চাঁদপুর সদর মডেল থানায় মামলা রয়েছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। যদি মামলা থাকে তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন: গাংনীতে কোরবানির চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দেখুন: শাকিবের পুরুষ*ত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বুবলী?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন