২৭/০২/২০২৬, ২:৪৩ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি ও ক‌ক‌টেল উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (০২ জুন) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়‌নের মস‌লেমপুর এলাকার একটি বাড়ির ছাদ থেকে এসব উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার হাতেম আলী নামে একব্যক্তির বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তল,২ রাউন্ড গুলি ও ৩টি ককটেল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় কাউকেই আটক করা হয়নি। পরে জব্দকৃত অস্ত্র, গুলি ও ককটেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন,পরিত্যক্ত অবস্থায় মসলেমপুর এলাকার একটি বাড়ির ছাদ থেকে এসব উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। পরে এসব আগ্নেয়াস্ত্র থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পড়ুন: জাফলংয়ে নদীতে নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার তৎপরতা

দেখুন: জোরপূর্বক তালাক দেয়ার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন