বিজ্ঞাপন

ইসরায়েলকে ছাড় দিয়ে পশ্চিমারা তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে: জাতিসংঘের বিশেষ দূত

ইসরায়েলকে ছাড় দিয়ে পশ্চিমারা ইতোমধ্যেই তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ।

বিজ্ঞাপন

গাজা ভূখণ্ড নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক মন্তব্যের জবাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ এই দূত একথা বলেন।

গতকাল রবিবার (১ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি বলেছেন, আমরা যদি গাজাকে পরিত্যাগ করি, তাহলে আমরা বিশ্বের অন্যান্য অংশে আমাদের নিজেদের বিশ্বাসযোগ্যতাকেই ধ্বংস করব।

ম্যাক্রোঁর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেন, পশ্চিমারা ইসরায়েলকে ছাড় দিয়ে ইতোমধ্যেই তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লেখেন, দুঃখজনক হলেও সত্য, এটা আগেই হয়ে গেছে। বহু দশক ধরে ইসরায়েলকে অবাধ ছাড় দেওয়ার মাধ্যমে পশ্চিমা বিশ্ব তার বিশ্বাসযোগ্যতা বিসর্জন দিয়েছে।

তিনি আরও লেখেন, পশ্চিমা দুনিয়ার বহু মানুষ, যারা ‘স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব’-এর মতো আদর্শকে সর্বজনীন মনে করে, আজ তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত। এখন একটাই পথ খোলা আছে, আর তা হচ্ছে— ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী পাঠানো।

এনএ/

দেখুন: ইরানের এক অস্ত্র দেখে বোবা আমেরিকা-ইসরায়েল!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন