বিজ্ঞাপন

প্রথম বিয়ে ভুল সিদ্ধান্ত ছিল: আমির খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান, যিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে পরিচিত, চলতি বছরে ৬০ বছরে পা দিয়েছেন। সম্প্রতি তিনি তার প্রথম বিয়ে নিয়ে কথা বলেছেন।

বিজ্ঞাপন

একটি পডকাস্টে ইউটিউবার রাজ শামানির সাথে আলোচনায় আমির জানান, তার প্রথম স্ত্রী রীনা দত্তকে বিয়ে করার সিদ্ধান্তটি অনেক তাড়াহুড়ো করে নিয়েছিলেন। মাত্র চার মাস চেনা-জানার পরই তারা বিয়ে করেন।

তিনি বলেন, “আমি তখন ২১, আর রীনা ছিল ১৯। আমরা মাত্র চার মাস একে অপরকে চিনতাম, এর মধ্যেই বিয়ে করেছিলাম। ১৮ এপ্রিল, যেদিন প্রথমবার আমি আইনত বিয়ে করতে পারি, সেদিনই আমরা বিয়ে করি। এখন বুঝি, সিদ্ধান্তটা আরও ভেবে নেওয়া উচিত ছিল।”

তবে তিনি এই সিদ্ধান্তকে ভুল হিসেবে ব্যাখ্যা করলেও রীনার সঙ্গে তার অতীত সম্পর্ককে অস্বীকার করেননি। আমির বলেন, “রীনার সঙ্গে আমার জীবনটা খুব সুন্দর ছিল। কেউ যেন এটা না ভাবে যে রীনা আমার জীবনের ভুল ছিল। সময়টা সঠিক ছিল না, তবে আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা এখনো রয়েছে।”

তিনি আরও বলেন, “আমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার ইরা ও জুনইদকে পেয়েছি এই বিয়ের মাধ্যমে। যদি এই সম্পর্ক না থাকত, তাহলে আমি আজ এখানে পৌঁছাতে পারতাম না।”

আমির তার ব্যক্তিগত জীবনের এই ব্যর্থতার পেছনে কাজের প্রতি তার অতিরিক্ত মনোযোগকে দায়ী করেছেন। তিনি বলেন, “আমি সিনেমার কাজ এতটাই গুরুত্ব দিতাম যে ব্যক্তিগত সম্পর্কের দিকে মনোযোগ দিতে পারিনি। আমি ছিলাম ওয়ার্কাহলিক, যা বড় একটি সমস্যা।”

এর আগে এক সাক্ষাৎকারে আমির জানান, তার প্রথম বিয়ে ছিল অত্যন্ত গোপনীয়, যেখানে মাত্র তিনজন সাক্ষী উপস্থিত ছিলেন। তারা কোর্ট ম্যারেজ করেছিলেন এবং ৫০ পয়সার বাস টিকিট কেটে কম খরচে বিয়ে করেছিলেন।

বর্তমানে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে আছেন আমির খান।

অন্যদিকে, আমিরকে খুব শিগগিরই দেখা যাবে ‘সিতারে জমিন পার’ সিনেমায়, যা ২০০৭ সালের ‘তারে জমিন পার’ ছবির স্পিরিচুয়াল সিক্যুয়েল। সিনেমাটি ২০ জুন মুক্তি পাচ্ছে।

এনএ/

দেখুন: সত্যিই কি আমির খান আবার বিয়ে করছেন?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন