১৫/০২/২০২৬, ২০:৫১ অপরাহ্ণ
21 C
Dhaka
১৫/০২/২০২৬, ২০:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে আজম খানের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া

চাঁদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের উদ্যোগে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে।

২ জুন সোমবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে বাবুরহাট কলেজ মাঠে এ দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানের আলোচনা সভায় চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাহাদাত খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল চৌধুরী।

তিনি বলেন, চাঁদপুরে ভারসাম্য পূর্ণ রাজনীতি বিরাজ করুক। এক পেশী রাজনীতি না হোক। স্বাধীনতার সার্বভৌমত্ব অটুট থাকুক। এ দেশে কোন প্রভুত্ব বিস্তার করতে দেয়া হবে না, এটাই হউক শহীদ জিয়াকে স্মরণ করে আজকের দিনে আমাদের শপথ।

চাঁদপুরের সাবেক ছাত্রনেতা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খাঁনসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানগণ ও আজম খানের অনুসারীরা।

এ বিষয়ে সাবেক ছাত্রনেতা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এমদাদুল হক মিলন জানান, শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকীকে ঘিরে চাঁদপুর সদর ও হাইমচরের মাটি ও মানুষের নেতা আজম খানের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও গণভোজের করা হয়। প্রায় ৩/৪ হাজার মানুষের খাবারের আয়োজনে গরুর মাংস, ডাল, ভাত ও বিশুদ্ধ পানির ব্যবস্থা ছিলো। সকাল হতে দুপুর পর্যন্ত গণভোজে অংশ নেন কয়েক দলীয় নেতৃবৃন্দসহ কয়েক হাজার নারী-পুরুষ। গত ৩০ মে দিনটিতে নানা আয়োজন থাকলেও আবহাওয়াজনিত কারনে তা স্থগিত রাখা হয়েছিলো।

অনুষ্ঠানের মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাবুরহাট জামে মসজিদের পেশ ইমাম মুফতি ফারুক আহম্মেদ।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরে ৫৭ জাতের বিদেশী আমের পরীক্ষামূলক চাষাবাদে সফল উদ্যোক্তা হেলাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন