28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৯:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তুরস্কে ৬ দশমিক ২ মাত্রার জোড়া ভূমিকম্প, আহত ৮

৬ দশমিক ২ এবং ৫ দশমিক ৮ মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কে। সোমবার রাত ও মঙ্গলবার ভোরের দিকে ঘটা এই ভূমিকম্পে অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এক বিবৃতিতে ইউরোপের ভূমিকম্প গবেষণা সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিকেল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি আঘাত হানে সোমবার স্থানীয় সময় রাত ১১ টা ১৭ মিনিটে এবং সেটির মাত্রা ছিল ৬ দশমিক ২। এজিয়ান সাগরের উপকূলে তুরস্কের সীমান্তঘেঁষা গ্রিক দ্বীপ দোদেকানেসের ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার গভীরে।

প্রথম ভূমিকম্পটির পর মঙ্গলবার ভোরের দিকে আঘাত হানে ৫ দশমিক ৮ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি। এটির উৎপত্তিস্থল ছিল তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর মারমারিজের ভূপৃষ্ঠের ১৮ কিলোমিটার গভীরে।

প্রথম দফার ভূমিকম্পে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে মারমারিজের মেয়র ইদ্রিস আকবিয়িক জানিয়েছেন শহরটিতে আট জন আহত হয়েছেন। ভূমিকম্পের সময় জানালা বা বারান্দা থেকে ঝাঁপ দিয়ে সড়কে নামার কারণে আহত হয়েছেন তারা।

বিজ্ঞাপন

পড়ুন: পাকিস্তানে ২৪ ঘণ্টায় ৬ বার ভূমিকম্প

দেখুন: তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প কেন এত ভয়াবহ?

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন