বিজ্ঞাপন

ঈদে শপিংমলগুলোতে থাকবে র‍্যাবের বিশেষ নজরদারি

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের শপিংমলগুলোতে র‍্যাবের বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইন্তেখাব চৌধুরী বলেন, আসন্ন ঈদ উপলক্ষে সারাদেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে। ঈদ নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের কন্ট্রোলরুম, মোবাইল পেট্রোল, ক্যাম্প, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হবে।

র‍্যাবের মুখপাত্র বলেন, গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে কোনো ধরনের নাশকতার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। তারপরও গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে নজরদারি বৃদ্ধির মাধ্যমে নাশকতাকারীদের যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা রোধ করতে সর্বদা প্রস্তুত রয়েছে এ বাহিনী।

ঈদে বিভিন্ন অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে আসা নারীদের ইভটিজিং বা হয়রানি রোধ করতে মোবাইল কোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে তিনি বলেন, কেউ কোনো ধরনের হেনস্থার শিকার হলে অবশ্যই কর্তব্যরত র‍্যাবকে জানাবেন, আমরা কঠোর হস্তে জড়িতদের দমন করব।

পড়ুন: ঈদে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে র‍্যাব-১ সবসময় তৎপর থাকবে

দেখুন: ইজিতে জমে উঠেছে ঈদের কেনা কাটা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন