২৭/০২/২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
21 C
Dhaka
২৭/০২/২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার ও উচ্ছেদ অভিযান চালিয়েছে সেনাবাহিনী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ পরিষ্কারের কাজ করেছে প্রকল্পটির দায়িত্বে থাকা ১৯ ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্যাটালিয়ন। মঙ্গলবার (০৩ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজির তালতলা ক্লাব এলাকা থেকে এই উচ্ছেদ কর্মসুচি শুরু হয়।

বিজ্ঞাপন


এসময় প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী মেজর এস.এম সাকিব আজওয়াদ সাংবাদিকদের জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে ডিএনডি প্রকল্পের অভ্যন্তরের কিছু কিছু এলাকায় পানি জমলে ৪৮ ঘন্টার সময় থাকলেও সেখানে ২৪ ঘন্টার মধ্যে আমরা তা অপসারণ করতে পেরেছি। তবে সেসব স্থানের খালগুলোতে ময়লা আবর্জনায় পরিপূর্ণ থাকায় পানি প্রবাহের বাধা সৃষ্টি করছিলো। প্রতিবছরই এসব খাল পরিস্কার করা হলেও সেগুলো আবার ভরে যাচ্ছে বিভিন্ন ময়লা ফেলার কারনে। সিদ্ধিরগঞ্জের এই কংশ নদিটি তার একটি। যেটি এখন খাল হয়ে গেছে। এখানেও গত বছর বর্ষার আগে পরিস্কার করা হয়েছিলো। এই খালটির মতোই আরো অনেক খাল আছে ডিএনডি এলাকায় যেগুলোও ভরাট হয়ে আছে।

এসময় তিনি ডিএনডি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, প্রকল্পের সুফল সব সময়ের জন্য ভোগ করতে চাইলে খালগুলো রক্ষণাবেক্ষনের পাশাপাশি স্থানীয় সকলকের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে করে ময়লা ফেলে খালগুলো ভরাট না করে। এছাড়া ডিএনডি প্রকল্পের বাইরে কিছু এলাকা রয়েছে যেগুলো নারায়ণগঞ্জের অন্তরভুক্ত যেমন ফতুল্লার লালপুর, ইসদাইর, গাবতলী এলাকাগুলো নিচু হওয়ার কারণে সেসব এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। এসব এলাকাগুলো প্রকল্পের অন্তর্ভুক্ত নয়।

পড়ুন: নওগাঁয় ড্রাম ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত

দেখুন: শাকিবের পুরুষ*ত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বুবলী?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন