বিজ্ঞাপন

গাজীপুরের কালিয়াকৈরে জাল টাকা ও মেশিনসহ কারিগর যুবক গ্রেপ্তার  

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার থেকে বিপুল পরিমান জাল টাকা এবং জাল টাকা তৈরির মেশিনসহ কারিগর রিয়াজ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব ৪। সোমবার রাত পৌনে ১২ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ভান্নারা বেলতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

র‌্যাব-৪ এর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল গত সোমবার রাতে উপজেলার ভান্নারা বেলতলা এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে রাতেই রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট হতে ১০ লাখ ৬ হাজার ৫০০ টাকার জাল নোট ও নোট তৈরির মেশিন উদ্ধার করা হয়৷  

তারা আরও জানায়, আসামী রিয়াজ হোসেন একজন পেশাদার জাল টাকা তৈরিকারক এবং ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে বেলতলা এলাকার নিজ বাড়িতে জাল টাকা তৈরির মেশিন দিয়ে জাল টাকা তৈরি করে। এসব জাল টাকা তিনি বিভিন্ন অনলাইন গ্রুপে চাহিদা মোতাবেক বিভিন্ন লোকের কাছে বাজারজাত করে আসছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, র‌্যাব এক আসামিকে আমাদের থানায় পাঠিয়েছে। তিনি জাল টাকা তৈরি করতেন। মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

পড়ুন: নারায়ণগঞ্জে নদীতে গরু ছিনতাই-চাঁদাবাজি বন্ধসহ পশুর হাটের নিরাপত্তায় র‍্যাব

দেখুন: অসমাপ্ত থেকে যাচ্ছে শাকিব খানের অনেক সিনেমা | নাগরিক বিনোদন |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন